ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে থাকা নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে এই বিস্ফোরণ ঘটে। তবে আকস্মিক এই হামলায় কোনো পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে থামে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গেটের বাইরে থেকে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে।
তিনি আরও জানান, থানা প্রাঙ্গণে আকস্মিক এ বিস্ফোরণে আতংক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের ধরতে ও আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে।
নিউজ ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্য...
নিউজ ডেস্কঃ বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো বলে...
নিউজ ডেস্কঃ ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে স...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩...

মন্তব্য (০)