ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে তুরস্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ যোগাযোগ পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
নিউজ ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্য...
নিউজ ডেস্কঃ বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো বলে...
নিউজ ডেস্কঃ ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে স...
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা ...

মন্তব্য (০)