ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে দেশটির রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
নিউজ ডেস্ক : কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নি...
নিউজ ডেস্ক : কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার (১৯ আগস...
নিউজ ডেস্ক : আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচ...
নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পার...

মন্তব্য (০)