ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে লাবিবুল আল হাসান (১০) ও রায়হান ইসলাম রাব্বি (১২) নামে দুই শিশু মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিবুল আল হাসান মোক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে।অপরদিকে রাব্বি কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৫ বন্ধু একসঙ্গে চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বি কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি অন্যদের জানানো হলে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে উদ্ধার করা হলেও তখন তাদের শরীরে আর প্রাণের কোনো স্পন্দন ছিল না।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় দুই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...

মন্তব্য (০)