• সমগ্র বাংলা

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, লালমনিরহাট টিম-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার  লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভবিষ্যৎ স্বেচ্ছায় রক্তদাতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় ২০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ জানার গুরুত্ব, নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদানের উপকারিতা এবং মানবিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।

উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রাপ্ত মোঃ জামাল হোসেন। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং মানবিক মূল্যবোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। তিনি বলেন, তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের চেতনা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি লালমনিরহাট টিমের কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী, ইভেন্ট ম্যানেজার মোঃ আজহারুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার জামিলা আক্তার নুহা, কার্যকরী সদস্য হাসানুজ্জামান হৃদয় সহ সংগঠনের প্রায় ১০ জন স্বেচ্ছাসেবক। তারা নিবন্ধন, রক্তের গ্রুপ নির্ণয়, তথ্য সংরক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।

এ সময় লাল সবুজ সোসাইটি লালমনিরহাট টিমের কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী বলেন, "রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা যেমন জরুরি, তেমনি স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

image

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষা...

image

সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সাদীপুর ই...

image

পাবনার পুলিশ সুপারের দায়িত্ব নিলেন আবু আশ্রাফ

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে...

  • company_logo