• সমগ্র বাংলা

দিনাজপুরে বাড়ির গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরো: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি বসতবাড়ির গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে রংপুর র‌্যাব-১৩। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পাশাপাশি মাদক পরিবহন ও সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর র‌্যাব-১৩ এ তথ্য জানায়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১,র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রামের বাসিন্দা মো. ওসমান গনির (৪৫) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে মো. ওসমান গনি (৪৫), সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক (৪০)। তারা সবাই দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বাসিন্দা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া গাঁজার চালানটি বিক্রির উদ্দেশ্যে গোয়ালঘরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।

রংপুর র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস, এর সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”

র‌্যার জানিয়েছে, মাদক নির্মূল এবং সমাজকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোকে ব্যবহার করে যাতে কোনো মাদক চক্র সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার তিনজনকে উদ্ধারকৃত গাঁজাসহ বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

image

ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক, শিক্ষা...

image

সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সাদীপুর ই...

  • company_logo