• সমগ্র বাংলা

প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রায়হান মিয়া (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২৭ জুলাই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নান্দাইল থানা পুলিশের সহযোগিতায় নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে রায়হান মিয়াকে গ্রেফতার করে। পরে ২৮ জুলাই মঙ্গলবার তাকে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দায়ের করা মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত রায়হান মিয়া নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের সাহাদ উল্লাহর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের এক বাসিন্দার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে গত বছরের ২৫ নভেম্বর রায়হান মিয়া ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষের হুমকি ধমকির মুখে পড়ে বাদী পরিবার। গত ১৭ জুলাই মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হলে তারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। ভুক্তভোগি পরিবার ২০ জুলাই ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেন। এর ফলশ্রুতিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি রায়হান মিয়া (২০)কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদ মোশাররফ জানান, মামলার আসামিদের গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান আসামি রায়হান মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহে এপিবিএনের উদ্যোগে ৭৮টি হারানো মোবাইল ফোন ও প্রত...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছাস্থ ২ আর্মড পুলিশ ব...

image

হাজী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ক্যা...

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি...

image

গোপালপুরে গ্রাম্য পশু চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্যারাগন...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরে ফয়সাল হত্যা মামলা: ১৪ বছর পর বিচার, তিন আসামির ম...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ (২২...

image

হারানো সন্তানের সন্ধ্যানে মায়ের আহাজারি

দিনাজপুর প্রতিনিধি: মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার সময় নিখোজ সন্...

  • company_logo