ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে অপর একজন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল চিত্রা সেতুর পূর্ব পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লোহাগড়া থেকে মনির কাজীসহ ৩ জন একটি নসিমনযোগে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরার গরুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গাড়িটি চিত্রা সেতুর পূর্ব প্রান্তে ওঠার সময় সেতুর লোহার স্প্যান বা নিয়ন্ত্রণ বারে মনির কাজীর থুতনিতে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গাড়ি থেকে নিচে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আক্তার জানান, "রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় থুতনি ও মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আহত অপরজন মিলন খানকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।"
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, "চিত্রা সেতুতে ওঠার সময়ে নসিমনটির গতি কিছুটা বেশি ছিল। সেতুর লোহার বারের সাথে ধাক্কা লেগে থুতনিতে ভয়াবহ আঘাত পান মনির কাজী। ঘটনাস্থলেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।"
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, "নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হবে না বলে জানানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নড়াইল সদর থানায় একটি অপমৃত্যু বা সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করা হয়েছে।"
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ক্যাশলেস বাংলাদেশ কার্...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রমা বিশ্বাসকে (২৫) শ্বাসরোধে ...
রংপুর ব্যুরো : বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে যারা মন্তব্য করেন...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ই...

মন্তব্য (০)