• সমগ্র বাংলা

দিনাজপুরে বিজিবির আয়োজনে সীমান্তবর্তী এলাকায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এছাড়া বিজিবি দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সীমান্তবর্তী এলাকার যুবসমাজ দেশের মানবসম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের কর্মদক্ষতা, আত্মনির্ভরশীলতা ও ইতিবাচক মানসিকতার বিকাশ কেবল ব্যক্তিগত উন্নয়নই নয়, বরং পরিবার, সমাজ এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। 

 

এরই ধারাবাহিকতায়  ৪২ ব্যাটালিয়নের  ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ সোমবার থেকে ২০ আগস্ট  পর্যন্ত ২দিন ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। এতে অংশ নিয়েছে ১০ জন প্রশিক্ষণার্থী। 

 

প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান,  মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরলের নির্বাহী অফিসার রেজাউল ইসলাম,  ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্যরা। 

 

 আয়োজক ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত অঞ্চলের যুবসমাজকে দক্ষতা ও সচেতনতায় সমৃদ্ধ করে গড়ে তোলা হলে তারা মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। 

 

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সীমান্তবর্তী এলাকার যুবসমাজের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এছাড়া তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজ বাস্তব জীবনে এই প্রশিক্ষণের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অবদান রাখবেন।

মন্তব্য (০)





image

শ্রীপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ কার্যক...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে  ক্যাশলেস বাংলাদেশ কার্...

image

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ...

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী রমা বিশ্বাসকে (২৫) শ্বাসরোধে ...

image

বিএনপিকে ফ্যাসিবাদী বলার জ্ঞান নেই: রংপুরে মির্জা ফখরুল

রংপুর ব্যুরো : বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে যারা মন্তব্য করেন...

image

স্থানীয় ভাইরাস ব্যবহার করে হাঁসের প্লেগের টিকা উদ্ভাবন বা...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক...

image

গরুর হাটে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: নড়াইলে স্বজনদের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৫) নামে ...

  • company_logo