ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপসহ ৩জনকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে ওই অভিযান চালান তারা। উদ্ধার সিরাপের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
জানা গেছে, পুলিশ সুপার জেদান আল মুসার দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুরের পৌর শহরের ১নং ওয়ার্ডের রহমতনগর করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে অনুমোদন বিহীন এবং সরকারি বৈধ লাইসেন্স ব্যতীত যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের সময় ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীরের নের্তৃত্বে গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালায়। এসময় পার্বতীপুরের গোবিন্দপুর গ্রামের হাসান আলীর ছেলে লাভলু হোসেন মানিক (৪০) কে আটক করা হয়। তার দেওয়া তথ্যে একই উপজেলার দারাড়পাড় জাহানাবাদের মৃত হাসান আলীর ছেলে হাসান আলী এবং উত্তর শালন্দার সরদারপাড়ার ফজলু সরকারের ছেলে ওমর ফারুক সরকার (৪৩) কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুরিয়ার সার্ভিস অফিসের ভিতরে তল্লাসি চালিয়ে ৩৫টি কার্টনে বিভিন্ন কোম্পানির ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা মূল্যের ১৫ হাজার ৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...
দিনাজপুর প্রতিনিধি: প্রকৃত ভূমিহীন ক্ষেতমুজুর দিনমুজুরদ...
নওগাঁ প্রতিনিধি: বাঙ্গালীর প্রতিদিনের রুটিনের অন্যতম একটি পা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

মন্তব্য (০)