• সমগ্র বাংলা

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ 'নড়াইল সদর উপজেলা মডেল মসজিদ'-এই মসজিদে প্রায় ফজরের নামাজের সময় গেট তালাবদ্ধ রাখাসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মুসল্লীরা।২৬ জুলাই রোববার বিকেলে নাকসী মাদ্রাসা মডেল মসজিদের গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লীরা।

স্থানীয় মুসল্লীদের অভিযোগ, মডেল মসজিদটিতে নিয়মিত সঠিক সময়ে ফজরের নামাজের ব্যবস্থা করা হয় না। অধিকাংশ দিনই ফজরের নামাজের সময় মসজিদের প্রধান ফটক বা গেট বন্ধ থাকে। এতে দূর-দূরান্ত থেকে আসা ও স্থানীয় মুসল্লীরা জমাআতে নামাজ আদায় করতে না পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

এছাড়া মুসল্লীরা খাদেম ও মুয়াজ্জিনের আচরণ এবং নৈতিকতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আচার-আচরণ ও চরিত্র নিয়ে নানা বিতর্ক রয়েছে। এই অবস্থায় তাদের পেছনে বা তাদের পরিচালনায় নামাজ পড়তে চরম অস্বস্তি ও অনীহা প্রকাশ করছেন সাধারণ মুসল্লীরা।

অভিযোগে আরও বলা হয়, মসজিদটিতে প্রবীণ ও বয়স্ক মুসল্লীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প সহজ যাতায়াত ব্যবস্থা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে বয়স্ক মুসল্লীদের কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, যা অনেক প্রবীণ মানুষের পক্ষে জামায়াতে নামাজপড়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ সকল অনিয়ম ও অব্যবস্থাপনা থেকে স্থায়ী প্রতিকার পেতে এবং মসজিদের স্বাভাবিক ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ক্ষুব্ধ মুসল্লী ও সাধারণ জনগণ।

ভক্সপপ – মসজিদের নিয়মিত মুসল্লী।

মন্তব্য (০)





image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

বকশিগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুল করে ...

image

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আদালত চত...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কোমলমতি শিশু জান্নাতুলকে নির্মমভাবে...

image

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নড়াইল প্রতিনিধি : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংল...

  • company_logo