• সমগ্র বাংলা

ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, সদস্য সচিব নাদিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীমকে আহ্বায়ক এবং ডা. মো. তানসিভ জোবায়ের নাদিমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

শনিবার ( ২৫ জুলাই)  রাতে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ড্যাব/কে.কা.কমিটি/২০২৬/১৭৩৯) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম-আহ্বায়ক: ডা. আলী আকবর হালদার, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. এ.এইচ.এম নূরুল ইসলাম খান রানা, ডা. আল আমিন সারোয়ার ও ডা. মো. সাকি খান। কোষাধ্যক্ষ: ডা. মো. আতিকুজ্জামান (তুষার)। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—ডা. আ.ফ.ম কামাল, ডা. আব্দুল্লাহ হিস সাদ, ডা. আনিসুর রহমান হাওলাদার ও ডা. একেএম রফিকুল ইসলাম।

কেন্দ্রীয় নির্দেশনায় জানানো হয়, এই কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ থেকে ৩ মাস বহাল থাকবে এবং এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এছাড়া প্রয়োজনে কেন্দ্রীয় অনুমতিক্রমে নতুন সদস্য যুক্ত করা যাবে।

এদিকে ড্যাবের এই কমিটিকে স্বাগত জানায় ফরিদপুরের চিকিৎসকেরা এবং সাধারণ জনগন। 

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo