• সমগ্র বাংলা

‎সাভারে কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন রং মিশানোর কেমিক্যালের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

‎রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে লাগা আগুন সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।

‎কারখানার লোকজনের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

‎পুলিশ সূত্রে জানা গেছে, রঙ মিশানোর কেমিক্যালের একটি বড় কারখানায় আগুন লাগে। আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চার ফায়ার ফাইটারসহ পাঁচজন আহত হন।

‎আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান।

‎গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

‎সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। কেমিক্যাল গুদামে আগুন লাগায় ঘন ঘন বিস্ফোরণে তাদের চারজন ফায়ার ফাইটার আহত হন। সবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে কার্যক্রম শেষ করা হয়েছে। পরবর্তী তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

মন্তব্য (০)





image

বিভিন্ন কারণে সমালোচনার জেরে সোনারগাঁ থানার ওসি গোলাম সার...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত...

image

দিনাজপুরে ৪ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত র‌্যাবের ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ...

image

ফরিদপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালের উৎসব, প্রশাসনের নীর...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীসহ ব...

image

ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, স...

ফরিদপুর প্রতিনিধি: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ...

image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo