ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর কাছে এ ঘটনা ঘটে।
১৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।
পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেন। বর্তমানে তাদের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...
বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শ...

মন্তব্য (০)