• সমগ্র বাংলা

কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে লোকমান হোসেন (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

অভিযুক্ত লোকমান হোসেন উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরব আলীর ছেলে।

থানায় দায়ের করা অভিযোগে ভুক্তভোগীর মা জানান, বুধবার (২২ জুলাই) সকালে তার ২০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মেয়ে গ্রামের একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকমান হোসেন তাকে ডেকে নেন। কাছে যেতেই অভিযুক্ত জোরপূর্বক তার হাত ধরে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আঘাত করেন। একপর্যায়ে তাকে বারান্দার মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তবে তরুণীর চিৎকারে আশপাশের লোকজন টের পেতে পারে বুঝতে পেরে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে মাকে পুরো ঘটনাটি জানান। পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগেও অভিযুক্ত লোকমানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে সে সময় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না হওয়ায় তিনি পুনরায় এমন অপরাধে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২৯) রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক শওকতের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...

image

রাণীনগরে সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

image

বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে গৃহবধূ ও বিয়ের স্টেজে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক ঘটনায় বি...

image

নারায়ণগঞ্জে বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে গার্মেন...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস ক...

image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

  • company_logo