• সমগ্র বাংলা

বদলগাছিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছিতে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ সেবাখাতের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র প্রাঙ্গনে নাগরিক ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আাপোস কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতা এর কারিগরি সহায়তায় ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরিক ফোরামের সভাপতি  মো: জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোছাম্মদ আরিফা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল আলম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নাগরিক ফোরামের সকল সদস্য ও অন্যরা উপস্থিত ছিলেন।
 
সভায় প্রধান অতিথি বলেন সরকারের স্থানীয় পর্যায়ের সেবাখাতগুলো থেকে প্রাপ্ত সেবাগুলো সঠিক ও নিশ্চিত ভাবে পেতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগনেরও অনেক করনীয় রয়েছে। বিশেষ করে সরকারের স্বাস্থ্য, শিক্ষাখাতসহ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের সকল সেবাগুলো প্রকৃত সেবা গ্রহিতাদের মাঝে সঠিক ভাবে পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক শওকতের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রে...

image

রাণীনগরে সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থ...

image

বিদ্যুৎস্পৃষ্টে বাড়িতে গৃহবধূ ও বিয়ের স্টেজে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী ও পরশুরামে পৃথক ঘটনায় বি...

image

নারায়ণগঞ্জে বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে গার্মেন...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস ক...

image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্স...

  • company_logo