ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত দেখা যাওয়ায় বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওতে থাকা নারীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে জেলা জামায়াত।
সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একাধিক ফ্যাক্টচেক সংস্থার অনুসন্ধানে জানানো হয়, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়; এটি একটি বাস্তব সিসিটিভি ফুটেজ।
ফ্যাক্টচেকের তথ্যমতে, সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে এটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি দলের নজরে এসেছে। এমপি গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এমপি সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি। তবে তাদের জানা মতে, বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছিল।
এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চললেও, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত এমপি গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য প্রকাশ করা হয়নি।
পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জে...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রতিবন্ধী নারীদের আইনী অধিক...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...
কুমিল্লা প্রতিনিধি : ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চ...

মন্তব্য (০)