• সমগ্র বাংলা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ীতে দুদকের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও আটটি ব্যাংকে ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার পর সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জুলাই) সকালে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান দুর্নীতি মামলার আসামি। আদালতের অনুমতি নিয়ে তাদের সম্পদ জব্দের অংশ হিসেবে সোমবার সকালে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত জিয়াউল আহসানের ভবনে অভিযান চালায়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, বর্তমানে ভবনটির জব্দ তালিকা তৈরির কাজ চলছে। অভিযান শেষে ভবনটি নিয়ন্ত্রণে নিয়ে নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। জব্দ তালিকা তৈরির কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo