প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত আনতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলিনুর ফকির (৩০) নামে এক হতভাগ্য রাজমিস্ত্রি।
শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। ধার দেওয়া সামান্য কিছু টাকা ফেরত চাইতে গিয়ে এভাবে এক যুবকের জীবন প্রদীপ নিভে যাওয়ায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন আলিনুর। দীর্ঘ দিন পার হলেও রাজিব টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করে আসছিলেন। শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন।
নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, রাতে টাকা আনার জন্য তারা দুই ভাই কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে (রাজিবের বাড়ির কাছে) পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে লক্ষ্য করে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামান্য টাকার জন্য এমন নৃশংসভাবে ভাইকে হারানোর পর নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিৎ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নি...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের...

মন্তব্য (০)