ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব জসীম উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অতিব ও শিক্ষাবান্ধব। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে চট্টগ্রাম ১৪- আসনে ৫০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। বন্যা পরিবর্তী ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম -১৪ আসনের প্রতি অত্যন্ত আন্তরিকতার সাথে সুদৃষ্টি রাখছেন। শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদেরকে বন্ধু সুলভ আচরণ করতে হবে। আগের মতো রাগ করে আচরণ নয়। ১৮ জুলাই চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী বহুমুখী উচ্চবিদ্যালয়ের উদ্বমুখী ভবন উদ্বোধন কালে এমপি এসব কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নোমান জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অনুষ্ঠানে স্কুল প্রতিষ্টাতা সদস্য মাওলানা ফজুল কবির চৌধুরী, বিএনপি নেতা মোরশেদুল আলম, ইফতিয়ার ইসলাম, মুজাম্মেল হক বেলাল, আমির হোসেন, ইফতেখার উদ্দিন সুমন, সেলিম উদ্দিন, মাহফুজুর রহমান, মীর মহিউদ্দিন, হেলাল উদ্দিন, আবদুল মজিদ শাহ, চন্দনাইশ প্রেস ক্লাবে প্রতিষ্টাতা মোওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে অনুষ্ঠান শেষে এমপি জসিম উদ্দিন প্রধান মন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে গাছের চারা রোপন ও ৫ শত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান উপহার বিতরণ করেন।
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউন...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নদী থেকে অবৈধভাবে ড্...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরকে একটি দৃষ্টিনন্দন ও মডেল শহ...
ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় মাছের প্রজনন ও জল...

মন্তব্য (০)