• সমগ্র বাংলা

আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সাথে থাকতে চাই এবং তাদের জন্য কিছু করতে চাই: এমপি আরিফা সুলতানা রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান আপামর ১৮ কোটি বাঙালির। বাংলাদেশের আখাঙ্কার ফসল জুলাই আন্দোলন। একক কোন গোষ্ঠী বা শ্রেণীর আন্দোলন এটি ছিল না। শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক থেকে কর্মকর্তা, কৃষক,শ্রমিক, ছাত্র-জনতার আন্দোলনের ফসল জুলাই। 

জুলুম, নির্যাতন, খুন, গুম, আয়না ঘরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলনে বিজয়ী হয়েছে বাংলাদেশ। 

৭১' ৬৯'  ৯০ সালের মত আমরা জুলাই শহীদদের আজীবন স্মরণে রাখতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে সম্মুখ সমরে ২৪ এর গণঅভ্যুত্থানে ২ হাজার সূর্য সন্তানকে আমরা হারিয়েছি। পঙ্গুত্ব বরণ করেছে ৩০ হাজার জুলাই যোদ্ধা। এখনো বিএনপি'র নির্যাতিত হাজার হাজার নেতাকর্মী শত শত মামলা কাঁধে নিয়ে ঘুরছেন। আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সাথে থাকতে চাই। তাদের জন্য আমি কিছু করতে চাই। অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি  জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

পাবনার চাটমোহরে ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী স্থানীয় জুলাই যোদ্ধাদের সাথে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি (পাবনা) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, জুলাই যোদ্ধা আব্দুল আলিম সরকার, হাসানুজ্জামান সবুজ, ফয়সাল কবির, আতাউর রহমান স্বপন, কামরুল হাসান, হিরন আহমেদ, জাহিদ ও রুবেল।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, এএম জাকারিয়া, আতাউর রহমান তোতা, শেখ জিয়ারুল হক সিন্টু, আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, তাদের পরিবারের সদস্য, বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কেরানিহাট-কার্তিকের দোকান সড়ক বিধ্বস্ত, দ্রুত সংস্কারে এল...

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউন...

image

কালীগঞ্জে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন, কৃষিজমি ভরাটে ৫০ হা...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নদী থেকে অবৈধভাবে ড্...

image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরকে একটি দৃষ্টিনন্দন ও মডেল শহ...

image

মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেব...

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে বাংলাদ...

image

ঈশ্বরগঞ্জে অভিযানে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় মাছের প্রজনন ও জল...

  • company_logo