• সমগ্র বাংলা

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার(১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ফকির ওই এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশায় চড়ে বাড়ি দিকে রওনা দেন ইউসুফ ফকির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার  স্থানীয়রা একটি পাটক্ষেতের সামনে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। তার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনার অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি

পাবনা প্রতিনিধি : ‎পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউন...

image

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বেনাপোল প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকার...

image

চাটমোহরে জাসাস'র বৃক্ষ বিতরণ

পাবনা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশ সরকার...

image

চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষ...

image

কক্সবাজাররে বিজিবি মহাপরিচালক : সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে...

কক্সবাজার প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপ...

  • company_logo