• সমগ্র বাংলা

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ, বেনাপোলে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতীয় এক নারী ও তার ছোট ছেলে সন্তান সন্তানকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা বেনাপোল সীমান্ত এলাকায় অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

ওই নারীর নাম রেশমা বিবি। তিনি ভারতের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং পিতা বুলু শেখ। 

রেশমা বিবির দাবি, ভারতের বোম্বে এলাকায় কাজের সন্ধানে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশি সন্দেহে আরও প্রায় ২৫০ জনের সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

তিনি জানান, চট্টগ্রামে পৌঁছানোর পর স্থানীয় কিছু মানবিক মানুষ চাঁদা তুলে তার যাতায়াতের ব্যবস্থা করেন। পরে তাকে বেনাপোল সীমান্তে পাঠানো হয়, এই আশা নিয়ে যে এখান দিয়ে তিনি আবার ভারতে ফিরতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি ও তার শিশু সন্তান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, "এ বিষয়ে আমাদের করণীয় তেমন কিছু নেই। বিষয়টির সমাধান হয়তো বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হতে পারে।"

অন্যদিকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, "এ বিষয়ে আসলে আমাদের করণীয় কিছু নেই। এটি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।"

এদিকে সীমান্ত এলাকায় অবস্থানরত ওই নারী ও তার ছোট শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিষয়টি বিবেচনা করে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নারী ও শিশুটির পরিচয় যাচাই এবং নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত।

উল্লেখ্য, রেশমা বিবির বর্ণিত ঘটনার স্বাধীন সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার অভিযোগের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo