ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর ফায়ার সার্ভিসের জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে সাদিক নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শীতলক্ষ্যা নদীর নিতাইগঞ্জের কেরোসিন ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে রাজবাড়ি জেলার গোয়ালন্দ বাজারের কুমারকান্দি গ্রামে আশরাফ শেখের ছেলে। সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত সাদিক রাষ্ট্রীয় সম্মাননা পদকপ্রাপ্ত ডুবুরি।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের জেটিতে কচুরিপানা জমে থাকায় সাদিক, সামসুল স্পীডবোট চালক সজল মিলে লাঠি ও ছুরি দিয়ে কচুরিপানা পরিষ্কার করছিল।
এসময় হঠাৎ করেই সাদিক স্পিডবোট থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে স্পিডবোড থেকে পড়ে যাওয়ার সময় মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে দ্রুত পানিতে তলিয়ে যায়। খবরপেয়ে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ ডুবুরি দলের সদস্যরা অংশ নেন।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসীরা এখনও অধরা। ...
কুমিল্লা প্রতিনিধি : প্রায় অর্ধযুগ পর কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদ...
নড়াইল প্রতিনিধি :নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা...
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিভেজা এক শান্ত সন্ধ্যায় বাবা ও সন্তান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ পৌরসভার কেপি আঞ্জুমানওয়ারা ফারুক উচ...

মন্তব্য (০)