• সমগ্র বাংলা

নড়াইলে চেতনানাশক খায়িয়ে ইজিবাইক ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি :নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় চেতনানাশক দিয়ে হাবিবুর মোল্যা (১৯) নামের এক ইজিবাইক চালকের কাছ থেকে তার ইজিবাইক,নগদ অর্থ ও মোবাইল ছিনতায়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬জুলাই)সকাল ১০ টার দিকে জেলা পশুহাসপাতাল রোডে এঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভুগির পরিবার । এঘটনায় ভুক্তভোগি হাবিবুর মোল্যার বাবা মহসিন মোল্যা বলেন, আমার ছেলে পশু হাসপাতালের দিকে যাচ্ছিলো তখন কে বা কারা তাকে অচেতন করে তার কাছে থাকা ২০ হাজার টাকা দামের একটি মোবাইল ও ইজিবাইক নিয়ে চলে গিয়েছে।পরবর্তিতে আমরা খবর পেয়ে  ঘটনা স্থানে গিয়ে আমার ছেলেকে উদ্ধার করে দ্রত হাসপাতালে এনে ভর্তি করেছি।

হাবিবুর মোল্যার মা বলেন,আমরা বাসা ভাড়া করে থাকি আমার ছেলে একটি ইজিবাইক ভাড়া করে চালায়।প্রতিদিনের মতো আজকে সকালেও সে ইজিবাইক চালাতে বের হয় । তখন কে বা কারা তাকে অচেতন করে তার কাছ থাকা মোবাইল,নগদ টাকা ও ইজিবাইক ছিনিয়ে নেয়।পরবর্তিতে আমার ছেলেকে হাসপাতলে ভর্তি করছি সে অচেতন অবস্থায় রয়েছে।  

ভুক্তভোগি হাবিবুর মোল্যার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। বরতমান সে তার পরিবারের সাথে নাড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকায় ভাড়া থাকে ।

এব্যপোরের নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ড বলেন,আমরা অভিযোগ পেলে এব্যাপারে আইনগত ব্যবস্থা নিব।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo