• সমগ্র বাংলা

কেঁওচিয়া ইউনিয়নে প্রায় ৭ শত বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের তত্ত্বাবধানে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদে প্রায় সাত শত বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ট্যাক অফিসার উপস্থিত ছিলেন, মিজবাহুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনও দুর্ভোগে রয়েছে। সরকারের এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। আমরা যেন কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার বাদ না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। এ ধরনের মানবিক সহায়তার জন্য আমি চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তিনি কেঁওচিয়াবাসীর পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।”

ত্রাণ পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জুলাই শহ...

image

পাবনায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ ...

পাবনা প্রতিনিধিঃ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ...

image

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসসিআই জরিপ কার্যক্...

গাজীপুর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এব...

image

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর...

image

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ...

  • company_logo