ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর থানাধীন গোনাগ্রামে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনার মূল হোতাদের গ্রেফতার করেছে পুলিশ। নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকায় এক ফিল্মি কায়দার ও শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। হাবিবুর রহমান (৪২), পিতা- কুদরত আলী, সাং- আতারামপুর, থানা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ।২. ফেরদৌস (২৬), পিতা- মোস্তাক,সাং- মইপুর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।৩.মোঃ আসলাম দেওয়ান (৪৩), পিতা- মৃত আজমত দেওয়ান, সাং- কাসিয়াবাড়ী, থানা- আত্রাই, জেলা- নওগাঁ
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন,গত ১০ জুলাই গোনাগ্রামে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়। এরপর থেকে পুলিশ সুপার স্যারের পরামর্শক্রমে আমরা আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করি।
১৫ জুলাই বিভিন্ন তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, এই চোর সিন্ডিকেটের সদস্যরা আজকেও বগুড়া জেলার কোনো একটি গ্রামে চুরির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে বগুড়া অভিমুখে রওনা করেছে।
এই সংবাদের ভিত্তিতে আমাদের রাণীনগর থানা পুলিশের একটি চৌকস দল নিয়ে নাটোরের চৌগ্রাম এলাকায় অবস্থান নেই। কিন্তু চোর চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে অত্যন্ত মারমুখী আচরণ শুরু করে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে তাদের গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চালায়।
পুলিশ আত্মরক্ষার্থে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে উপায় না দেখে দুই চোর চলন্ত গাড়ি থেকে পাশের একটি পুকুরের কচুরিপানার মধ্যে লাফিয়ে পড়ে।
তিনি আরো বলেন,পরিস্থিতি বেগতিক দেখে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় সিংড়া থানা পুলিশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি।
সকলের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত কচুরিপানার ভেতর থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। আটকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দ...
পাবনা প্রতিনিধিঃ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ...
গাজীপুর প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এব...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ...

মন্তব্য (০)