• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে কাপড়ের গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভোর চারটায় আদমজী ইপিজেডের অভ্যন্তরে অনন্ত এ্যাপারেলস নামে রফতানিমুখী একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ততোক্ষণে আগুনে গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, তদন্তের পর সব ধরণের ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

জন্মভূমির মানুষের পাশে দাঁড়াতে হেলিকপ্টারে ঢেমশায় আলহাজ্ব...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যায় সবচেয়ে ...

image

গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশব্যাপী পর...

image

জীবিকার তাগিদে ত্রিশালে এসে লাশ হয়ে ফিরলেন শ্রমিক

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ...

image

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহ...

image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ২দিনে ৮ লক্ষাধিক টাকা ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২...

  • company_logo