• সমগ্র বাংলা

জুলাই শহীদদের স্মরণে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ খেলার মাঠে আয়োজিত এ ম্যাচে অংশ নেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা নিজেদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণ করেন। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে শেষ হয়।

খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার অফিস সম্পাদক সৈকত আলী।

ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা শাখার সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক এইচএম মাজহারুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাব উদ্দিন, সাবেক সভাপতি ফারুকী আল আমিন। এছাড়াও মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ছাত্রসমাজ অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সচেতন ভূমিকা পালন করছে। জুলাইয়ের আন্দোলনে ছাত্রসমাজের ত্যাগ ও বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তরুণদের মাদকমুক্ত, সুস্থ ও গতিশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে শিশ...

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মায়ের সঙ্গে নানা...

image

দিনাজপুরে অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে  অস্ত্র মামলায় দোষি ...

image

অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছিলো ফু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্য...

image

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যা...

বগুড়া প্রতিনিধিঃ দেশের সার্বিক দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক ন...

image

‎এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দ...

  • company_logo