• সমগ্র বাংলা

ভেজাল পণ্য বিক্রির দায়ে ঈশ্বরগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স এবং নজরুল স্টোরে সংরক্ষিত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্যের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ বা জীবনহানিকর পণ্য বিক্রি সম্পূর্ণ বেআইনি। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন আইন মেনে নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রি করেন। একই সঙ্গে ভোক্তাদেরও সচেতন হতে হবে। কোনো অনিয়ম চোখে পড়লে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo