• সমগ্র বাংলা

দিনাজপুরের ট্রাক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ১২ আগষ্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নে ত্রি- বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র দাখিল বাছাইসহ সব প্রক্রিয়া শেষে ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ১২ আগষ্ট। সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৭ হাজার।

এবিষয়ে আজ সোমবার দুপুরে সংগঠনের উত্তর গোসাইপুরস্হ কার্যালয়ে তফশিল ঘোষণাসহ বিস্তারিত তুলে ধরেন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য গোলাম নবী দুলাল, সহিদুল ইসলামসহ সংগঠনের বিদায়ী কমিটির বিভিন্ন স্তরের নেতাসহ কিছু সাধারন সদস্য। প্রকাশ করা হয়েছে নির্বাচনী আচরনবিধিসহ ২৯ দফার প্রয়োজনীয় নির্দেশাবলী।

তফশিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৪ জুলাই,  তালিকার বিষয়ে আপত্তি দাখিল এবং শুনানী ১৫ জুলাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ জুলাই, মনোনয়নপত্র ক্রয় ১৭ এবং ১৮ জুলাই, মনোনয়নপত্র দাখিল ১৯ জুলাই, বাছাই ২০ জুলাই, বাতিল মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি গ্রহন এবং আপিল নিষ্পত্তি ২১ জুলাই,  প্রত্যাহার ২২ জুলাই, চুড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতিক বরাদ্ধ ২৩ জুলাই, নমুনা ব্যালট পেপার প্রকাশ যাচাই বাছাই এবং প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মত বিনিময় ২৭ জুলাই।  নভারা উচ্চ বিদ্যালয়ে  ভোট গ্রহনসহ ফলাফল প্রকাশ করা হবে ১২ আগষ্ট। 

নিরপেক্ষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনসহ ফলাফল প্রকাশে ভোট কেন্দ্র নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং আইন প্রয়োগকারি সংস্হাসহ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্চেসেবী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট জুলফিকার হোসেন।

মন্তব্য (০)





image

রংপুরের উন্নয়নে এরশাদের অবদান স্মরণে জাপার কর্মসূচি

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ...

image

বন্যা পরবর্তী বন্যায় কবলিত মানুষদের পুনবাসনে সরকার বদ্ধ প...

চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্...

image

রংপুরে দুরারোগ্য রোগীদের চিকিৎসায় ৫০ লাখ টাকার অনুদান

রংপুর ব্যুরো : আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা ব্যয়ে...

image

কালীগঞ্জ পৌরসভার টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে মতবিন...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত, আ...

image

উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক সাজ্জাদ, সদস্য সচিব ম...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্বেচ্ছাসে...

  • company_logo