• সমগ্র বাংলা

হাকিমপুরে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: পকেটো নগদ টাকা বহনের ঝামেলা এবং জাল নোটের ঝুঁকি কমাতে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে শুরু হয়েছে ৩দিনব্যাপী ক্যাশলেস (বাংলা কিউআর) ক্যাম্পেইন।

বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে আজ রবিবার (দুপুরে) বন্দর এলাকায় পূবালী ব্যাংকের হিলি উপশাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আয়োজনে সাড়া দিচ্ছেন স্হানীয়রা।
ক্যাম্পেইনে বক্তব্য রাখেন হাকিমপুরের কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, পূবালী ব্যাংক ফুলবাড়ি শাখার প্রধান মামুনুর রশীদ, হিলি উপ-শাখার পিন্সিপাল অফিসার দীপক চন্দ্র রায়সহ অন্যান্যরা।

উদ্বোধন পর্ব শেষে স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী বের করা হয়। আগামী আরো ২দিন চলবে ওই ক্যাম্পেইন।

বক্তারা বলেন, বাংলা কিউআর হলো ডিজিটাল পেমেন্ট বা অর্থ পরিশোধ ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা সহজে টাকা লেনদেন করতে পারবে। ফলে নগদ টাকা বহনে ঝামেলা থাকবে না এবং জাল নোটের প্রতারণার স্বীকার হতে হবে না।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo