• সমগ্র বাংলা

২ এপিবিএনের হাতে ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া নয়াবাড়ী বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন লাঙ্গুলিয়া নয়াবাড়ী এলাকার বাসিন্দা মো. মঞ্জু মিয়া (৩৫)।

২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কুতুব উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. পিকুল মোল্লার নেতৃত্বে অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন মঞ্জু মিয়ার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি নীল রঙের পলিথিন ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।

উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেফতার ব্যক্তিকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ১৯(ক) অনুযায়ী মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

২ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বি...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাধারণ নির্বিষ দাঁ...

image

বণ্যার্তদের সাহায্যে নৌকায় পাড়ি দিলেন এমপি জসিম উদ্দিন আহমেদ

চট্টগ্রাম প্রতিনিধি:  চতুর্দিকে পানি আর পানি, নেই কোন ক...

image

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অভিযান চ...

image

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪জনের অনুপ্রবেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত এক নারীসহ...

image

নওগাঁর আম বাগানের পাহারাদার “লালু-কালু” নামের দুটি কুকুর

নওগাঁ প্রতিনিধি: এক সময় আম চাষ ছিলো বরেন্দ্র অঞ্চলের প্রধান ...

  • company_logo