• সমগ্র বাংলা

বগুড়ায় রাইস মিল মালিককে হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিন পর পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) এবং কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)। শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে ঢোকে। বিষয়টি টের পেয়ে গেলে তারা মোহাম্মদ আলীর হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয়রা মিলের ভেতরে মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা করা হয়।

ওসি শাহীনুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছে।
তিনি বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক ...

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পান...

image

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট গ্রেপ্তার, মো...

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে...

image

পানাম নগরীর প্রবেশদ্বারে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সেতু প...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানা...

image

এক জীবনে কত কষ্ট! স্বামীহারা, ছেলের পরিত্যক্ত নিলু আক্তার...

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: জীবনের প্রত...

image

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীব...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ১৭ বছর ধরে জন্মপ্রতিবন্ধী ...

  • company_logo