ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হুদার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নড়াইলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া। অনুষ্ঠানে "জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়" বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রফেসর ড. মো. ছায়েম আলী খান।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,
"জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। পরিবেশ রক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়, সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার বর্জন ও ব্যাপক হারে বৃক্ষরোপণই পারে আমাদের পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. মোস্তাফিজুর রহমান আলেক এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। বক্তারা পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ। কোমলমতি শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার ছিল এর মুল লক্ষ্য।
ফরিদপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা–স...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
গাজীপুর প্রতিনিধি : একটি নদী শুকিয়ে গেলে শুধু পানি হারায় না, হারিয়ে যায় ...

মন্তব্য (০)