• লিড নিউজ
  • সমগ্র বাংলা

‎৪২ বছরের ইতিহাসে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি, ভোগান্তিতে নগরীবাসী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারে ডুবে আছে বন্দরনগরী চট্টগ্রাম। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে নগরীবাসী। বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

‎বুধবার (৮ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

‎আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বশির আহমদ বলেন, টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এটি গত ৪২ বছরের মধ্যে বন্দরনগরীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ভারী বর্ষণের কারণে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

‎সরেজমিন দেখা যায়, আগ্রাবাদ এক্সেস রোড, বাদামতলী, বাকলিয়া, চান্দগাঁও, মোহরা, কাতালগঞ্জ, হালিশহর, পতেঙ্গা, চকবাজার ও বন্দর এলাকার নিম্নাঞ্চলে বিভিন্ন সড়কে পানি জমে আছে। অনেক স্থানে সড়ক ও ড্রেন একাকার হয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কিছু এলাকায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে।

‎আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বজায় থাকবে।

‎এদিকে, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় খাল, নালা ও ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও মাঠে রয়েছেন।

‎টানা বৃষ্টির কারণে পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‎অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য জলাবদ্ধতা ও অন্যান্য ঝুঁকি এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।

‎এর আগে, গতকাল (মঙ্গলবার) নগরীর পাঁচলাইশ এলাকায় পাহাড়ের পাদদেশে দেওয়াল ধসে শফিকুল ইসলাম নামে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

মন্তব্য (০)





image

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জু...

নিউজ ডেস্কঃ ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন ন...

image

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনের স্বেচ্ছাসেবকলীগ নেতা...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যা...

image

গোপালপুরের ডগা বিলে অভিযান, এক হাজার মিটার অবৈধ চায়না জাল...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

রোহিঙ্গা ক্যাম্পে ফের মাটি চাপায়া ৫ মাদ্রাসা ছাত্রী নিহত,...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গ...

image

কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে কাপড় পৌঁ...

  • company_logo