ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লকে আবারও বড় ধরনের ভূমিধ্বস হয়েছে, পাহাড়ের মাটি খতিজাতুল মহিলা হেফজখানায় উপর আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থী ভেতরে আটকা পড়েছে, এ পর্যন্ত ৫ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।
এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ৫ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে ৫ নং ক্যাম্পের এ-১১ ব্লকের হাসিম উল্লাহর মেয়ে রাশিদা বেগম (১৩), ৩ নং ক্যাম্পের এফ-১ ব্লকের আবদুস শুকুরের মেয়ে উম্মে নেজাতুল (১৩) ও উম্মে সালমা (১২) এবং ৫ নং
ক্যাম্পের এ-৮ ব্লকের মোহাম্মদ ইলিয়াছ এর মেয়ে উমাইসা বিবি (১৩) এর পরিচয় সনাক্ত করা হয়েছে।
এ ছাড়া ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ নং ক্যাম্পের আসরা (০৯), বেগম জান (১৫) ও ৫ নং ক্যাম্পের ফারেসা বিবি (১২) এর নাম জানা গেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও এপিবিএনের পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বুধবার ( ৮ জুলাই) আড়াই টার সময় ভারি বর্ষনে রোহিঙ্গা ক্যাম্পে এই মারাত্নক দুর্ঘটনা ঘটে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন , এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানিয়েছেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এর আগে গত ৬ জুলাই উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। ক্যাম্পে বার বার পাহাড় ধ্বসের ঘটনায় রোহিঙ্গাদের বসবাস অনিরাপদ হয়ে উঠেছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে কাপড় পৌঁ...
দিনাজপুর প্রতিনিধি: মালিকানা নির্ধারনে আদালতে বিচারাধী জমি দ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের কাঁচদহ খালা...
নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জীবনের সবচে...

মন্তব্য (০)