• সমগ্র বাংলা

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মামুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং মারুফ হাসান (মামুন সরকার)-কে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাইরুল বাশার। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসানসহ মোট ২০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন শাহাদাত হোসাইন, পাভেল খান, সানোয়ারুল ইসলাম লিমন, নাইমুল হাসান মঈন, ইফতেকার আহমেদ, আবু সাঈদ, সিয়াম, ফজলে রাব্বিসহ বেশ কয়েকজন কর্মী।

উল্লেখ্য, নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হলো। নতুন এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্পে ফের মাটি চাপায়া ৫ মাদ্রাসা ছাত্রী নিহত,...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গ...

image

কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে কাপড় পৌঁ...

image

দিনাজপুরে মালিকানা নির্ধারনে বিচারাধীন জমি দখলের প্রতিবাদ...

দিনাজপুর প্রতিনিধি: মালিকানা নির্ধারনে আদালতে বিচারাধী জমি দ...

image

দিনাজপুরের নবাবগঞ্জে চলন্ত অটোরিক্সার ওপর গাছ উপড়ে পড়ে চা...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের কাঁচদহ  খালা...

image

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে...

  • company_logo