• সমগ্র বাংলা

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড. খন্দকার আলমগীর হোসেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবিশ্বাসের ভবিষ্যৎ করে স্লোগানে বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) কর্তৃক পরিচালিত এ্যাসেট-বিডাব্লিউসিসিআই প্রকল্পের আওতায় তিনটি ট্রেডের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) শহরের বনানী গাক টাওয়ারের কনফারেন্সরুমে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন লেভেল-৩, মোবাইল ফোন সার্ভিসিং লেভেল-২ এবং আইটি সাপোর্ট সার্ভিস লেভেল-৩ কোর্স সফলভাবে সম্পন্নকারী ৩টি ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা প্রধান এবং নতুন ২টি ব্যাচে ৪৮ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

গাক ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ও ক্যাপস্টোন ফেলো-এনডিসি ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা দেশ-বিদেশের কর্মবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। গাকের কর্ণধার খন্দকার আলমগীর হোসেন আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে জিআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অত্র প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত প্রায় ৫৭৫ জন যুব ৮টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ শেষে ইতিমধ্যেই প্রায় ৪৫০ জনের কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে। তাদের উল্লেখযোগ্য সংখ্যক গাক চক্ষু হাসপাতাল এবং গাকের বিভিন্ন বিভাগে চাকুরির সুযোগ পেয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম। তিনি বলেন, প্রশিক্ষণের প্রকৃত সফলতা তখনই অর্জিত হবে, যখন প্রশিক্ষণার্থীরা শেখা জ্ঞান ও দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে নিজেদের কর্মজীবনে সফলতা অর্জন করবে। তিনি নিয়মিত অনুশীলন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গাক ইন্সটিটিউট অব টেকনোলজি ভবিষ্যতেও যুগোপযোগী ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে জিআইটির প্রশিক্ষকবৃন্দ এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী আয়োজন সম্পন্ন হয়।

মন্তব্য (০)





image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

image

বগুড়ায় মারপিটে আহত জামায়াত নেতার মৃত্যু: স্ত্রীসহ বিএনপি ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় জমি জমা নিয়ে বিরোধে মার...

  • company_logo