• সমগ্র বাংলা

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র‍্যাব-১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংস ঘটনায় ডিএমপির শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে  শনিবার (৪ জুলাই) রাত ১১টায় র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল চকবাজারের লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকায় অভিযান চালায়। সেখানকার বাসিন্দা কাজল মিয়ার একটি তিন তলা ভবনের নিচতলায় অবস্থিত পলিথিন কারখানায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানার মেশিনের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে র‌্যাব নিশ্চিত করে যে, উদ্ধারকৃত অস্ত্রটি ২০২৪ সালের ৫ ই আগস্ট সরকার পতনের পর সৃষ্ট সহিংসতায় শ্যামপুর থানা থেকে খোয়া যাওয়া সরকারি পিস্তল।

এ বিষয়ে ফরিদপুর  র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, লুণ্ঠিত অস্ত্রটি উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের এমন তৎপরতা ভবিষ্যতেও জারি থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম ...

image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-প...

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়...

image

পাবনায় ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)...

image

বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই: ড....

বগুড়া প্রতিনিধি : 'কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবি...

image

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাক...

  • company_logo