• সমগ্র বাংলা

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান  চালিয়ে ১৪ জন মাদক কারবারী, মাদকসেবী ও জুয়ারুকে আটক করেছে থানা পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

চাটমোহরে গত এক মাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। প্রত্যেক মাদকসেবীকে কারাদন্ডের পাশাপাশি অর্থদন্ডও করা হয়।

এছাড়াও মাদক কারবারীদের আটক করে থানা পুলিশ নিয়মিত ৯টি মামলা রজু করেছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট, গাঁজার গাছসহ শুকনো গাঁজা। 

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। এদের মধ্যে মাদক কারবারী ও মাদকসেবী ও জুয়ারু রয়েছে। আটককৃতদের শুক্রবার রাতে পাবনায় নিয়ে ডোপ টেস্টে করার পর ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেন।

আটককৃতরা হলেন, পৌর এলাকার ছোটশালিখা মহল্লার আতিকুর রহমান আতিক, শাকিল আহম্মেদ, আজিম উদ্দিন, আসাদুল ইসলাম মান্না, বৃগুয়াখড়া গ্রামের মুন্না, সারোরা গ্রামের শাহিন আলম, দোদারিয়া গ্রামের আশরাফুল ইসলাম এবং বড়শালিখা গ্রামের আসানুর ইসলাম। 

অপরদিকে একই দিন রাতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারুকে জুয়া খেলার আসর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মূলগ্রাম ইউনিয়নের আটলংকা বাজারে একটি দোকান ঘরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক্ষিণ সেনগ্রামের মহরম মোল্লা জহুরুল ইসলাম, লুৎফর রহমান, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন ও আব্দুর রহমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সাথে জড়িত কাউকে ছাড়া হবেনা। পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। 

মন্তব্য (০)





image

সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার আলোচ...

image

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...

image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

  • company_logo