• সমগ্র বাংলা

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় রাশেদ বেগম নামে এক মহিলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।

বুধবার ১ জুলাই দুপুর ১২ টার দিকে উপজেলার টেংরাকান্দি বাজারে তৌহিদ জনতা ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা  ইসলাম প্রিয় শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়।বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, হাফেজ মোহাম্মদ আব্দুল মোমিন,কারী আবু বক্কর সিদ্দিক,শাজাহান সহ অনেকে। 

এসময় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ ( সা:) কে নিয়ে একজন মহিলা কিভাবে সাহস পায় কটুক্তি করার।অথচ সেই মহিলার নামে থানায় মামলা করার জন্য গেলে পুলিশ মামলা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে।বক্তারা আরো বলেন,দ্রুত সময়ের মধ্যে এই মহিলাকে বিচারের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

এর আগে গত বৃহস্পতিবার রাশেদা বেগম হযরত মুহাম্মদ (সা:) ও পবিত্র মসজিদ কে নি কটুক্তি করেন।অভিযুক্ত ওই মহিলা ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি গ্রামে প্রবাসী মো আলম মিয়ার স্ত্রী। 

ফুলছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো দুরুল হুদা বলেন,ওই মহিলাকে ৫৪ ধারায়  কোর্টে চালান দেওয়া হয়েছে। 

 

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo