ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিসহ দিনাজপুরে ভিন্ন পদ্ধতির আন্তঃজেলা চক্রের ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ডিবি পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে একটি টিকআপসহ সন্দেহ এড়ানোর ধোকাবাজির বিভিন্ন ধরনের উপকরন। এবিষয়ে আজ বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গন মাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন সরকার সুমন।
অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন সরকার সুমন জানিয়েছে, মুলত মোবাইল ফোন অপারেটরের টাওয়ারে ব্যবহৃত দামি লিথিয়াম ব্যাটারিসহ মুল্যবান যন্ত্রপাতি হাতিয়ে নিতে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র দিনাজপুরে জড়ো হচ্ছিল। এধরনের তথ্যর ভিত্তিতে অভিযানে নামে ডিবি পুলিশ। সূত্রের তথ্য অনুযায়ী একটি পিকআপসহ ৪জনকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। তবে পুলিশের উপস্হিতি টের পেয়ে একটি প্রাইভোটকারসহ পালিয়েছে চক্রের আরো ২ সদস্য।
তিনি আরো জানান, এসময় ডাকাত দলের কাছে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজ ব্যবহৃত আধুনিক সব যন্ত্রপাতি। ওই সব প্রযুক্তির মাধ্যমে মোবাইল টাওয়ারের নিরাপত্তায় স্হাপনকৃত ডিজিটাল ডিভাইস সিকিউরিটি এ্যালারম সিস্টেম এবং হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী সরঞ্জাম নিষ্ক্রিয় করতো তারা। লাখ টাকা দামের লিথিয়াম ব্যাটারি ছিল তাদের মূল টার্গেট। টাওয়ারের প্রহরিদের ধোকা দিতে তারা ব্যবহার করতো মোবাইল ফোন কোম্পানীর টেকনিশিয়ান হিসেবে ভূয়া পরিচয়পত্র। আইন প্রয়োগকারি সংস্হাসহ সাধারনের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে সটকে পড়তে বহনকারি পিকআপ প্রাইভেটকারে একেক সময়ে সাটানো হতো মোবাইল ফোন অপারেটরের কারিগরি টিম,জরুরী বিদ্যুৎ সড়ক ও জনপথসহ ভিন্ন ভিন্ন দপ্তরে স্টিকার। তবে শেষ রক্ষা হয়নি তাদের। তদন্তে বেরিয়ে আসছে সম্পুন্ন ভিন্ন ধারার ডাকাতির চাঞ্চল্যকর সব ঘটনা। চক্রটি আগে ঠিকাদারসহ বিভিন্ন মাধ্যমে মোবাইল টাওয়ারে শ্রমিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বলে স্বীকার করেছে ধৃতরা।
চক্রের বিস্তারিত বের করতে রিমান্ড আবেদনসহ তাদেরকে আদালতে উপস্হাপন করবেন তারা।
৪ জনের মধ্যে সোহানুল ইসলাম গোপালগঞ্জ জেলার, খলিল ভোলার, বরুন বালা মাদারিপুরের এবং দুলাল মিয়া রংপুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দিনাজপুর পিরোজপুর এবং ঢাকা মহানগরিসহ বিভিন্ন জেলায় ততোধিক ডাকাতির মামলা রয়েছে। চক্রের মধ্যে ভিন্ন ভিন্ন জেলায় আরো অনেকে ছড়িয়ে রয়েছে।
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

মন্তব্য (০)