ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলনবিলে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে মাছ শিকার করার অভিযোগে অবৈধ স্বোতিবাঁধ অপসারণ করেছে প্রশাসন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চলনবিলের ছাওয়ালদহ বিলের ধর্মগাছা ব্রিজের নিচে এই অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ধর্মগাছা ব্রিজের নিচে এক শ্রেণীর অসাধু ব্যক্তি বাঁশ, বাঁশের চাটাই (ধারাই) দিয়ে পানি প্রবাহ বন্ধ করে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা করছিল। উপজেলা প্রশাসন এবং মৎস বিভাগ অভিযান পরিচালনা করে স্বোতিবাঁধ অপসারণ করে পানি প্রবাহ প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। চাটমোহরে স্বোতিবাঁধ দিয়ে মাছ শিকার জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)