• সমগ্র বাংলা

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে অরুন চন্দ্র বর্মণ (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাঁতীপাড়া এলাকায়।

‎নিহত অরুন চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মণের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। অরুন ৩ সন্তানের জনক বলে জানা গেছে।

‎নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গতকাল সকালে বাড়িতে আসেন অরুন চন্দ্র। তার বাড়িতে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সোমবার সকালে ঘরের উপরে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অরুন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, হাসপাতালে নেয়ার আগেই অরুন চন্দ্র বর্মণ নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

  • company_logo