ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ও ১৫ সেপ্টেম্বর দিনব্যাপী জামালপুর সদর উপজেলার উন্নয়ন সংঘের হল রুমে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের সহযোগিতায়, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
পেট্রোকেম কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আমিনুল ইসলাম দুই দিন ব্যাপী এই সভায় তার কোম্পানির পরিবেশ বান্ধব প্রযুক্তি তুলে ধরেন। এখানে প্রকল্পের আওতাধীন ১২টি ইউনিয়ন এর ১১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, ১৫ জন ডিলার/ রিটেইলার সহ ১৮৪ জন কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এখাতকে আধুনিক ও টেকসই করতে হলে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব প্রযুক্তি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে।
সভায় আরো বক্তারা বলেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব, অন্যদিকে ফসলের গুনগতমান ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে সময় ও শ্রম বাঁচে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ফসল চাষাবাদে যেন পরিবেশের ক্ষতি না করে সেদিকেও কৃষকদের সচেতন হতে হবে। তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে নিজেরা নিরাপদ ফসল উৎপাদন করবে এবং অন্যদের করতে উৎসাহিত করবে।
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...
কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া...

মন্তব্য (০)