ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের সীমান্ত এলাকায় পুকুরের দখল নিয়ে দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে বিজিবির একজন নায়েক সুবেদার আহত হয়েছে। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে দুই পক্ষে মারামারিতে কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
জানা গেছে, ১০ নম্বর কমলপুর ইউনিয়নের রাইহাই গ্রামে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ অবসানে গ্রাম্য শালিস বসে। শালিস মেনে নিতে নারাজ পক্ষ পুকুরে মাছ ধরতে শুরু করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে বিজিবির ২৯ ব্যাটালিয়ের দাইনির বিওপির সদস্য ঘটনাস্হলে ছুটে যান। এসময় বিওপির নায়েক সুবরদারকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে । মোটর সাইকেলে করে দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও দুই পক্ষে আরো ৮ জন আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ২৯ ব্যাটালিয়নের একজন কর্মকর্তা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)