ফাইল ছবি
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় মোহাম্মদ সাজু( ২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার( ২৬ আগস্ট)সকাল ১২ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের নেকমর্দ এলাকার আজগর আলীর ছেলে ও প্রাণ কোম্পানির মাঠ কর্মী ছিলেন।
প্রদক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক চিকলী বাজার এলাকা দিকে রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে দ্রুত গতিতে আসা একটি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,ঘটনাস্থলটি হাইওয়ে থানা পুলিশের এলাকায় হওয়ায় বিষয়টি তারা দেখছেন।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খান শরীফূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবাবকে খবর দেওয়া হয়েছে তারা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)