ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের মা রেজিয়া খাতুন পুত্রের লাশ ওই জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। নিহতের নাম আল আমিন (৩০) তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এটাই তাঁর ছেলে আল আমিনের মরদেহ।
এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক বলেন, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

মন্তব্য (০)