• সমগ্র বাংলা

বীরগঞ্জে পুকুরের পানিতে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে তলিয়ে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশু কন্যার মৃত্যু ঘটেছে।ভানু রানী রায় ( ১৫মাস)  বীরগঞ্জের  উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবদারুপাড়া এলাকার ধর্ম নারায়ণ রায়ের মেয়ে।স্থানীয়রা জানান ,  আজ শনিবার সকাল থেকে নিখোজ ছিল শিশু কন্যা ভানু রানী রায়। পরে বসতবাড়ি সংলগ্ন পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্হায় উদ্ধার করেছে স্বজনরা। শতগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী জানান, অভিভাবকরা গৃহস্হালী কাজে ব্যস্ত থাকায় শিশু ভানু রানী সবার অলক্ষ্য পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বীরগঞ্জ থানার উপ পরিদর্শক  আক্তারুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শিশুর লাশ পরিবারের কাছে তুলে দিয়েছেন তারা।  এব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (০)





image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

৪

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

  • company_logo